মেডিকেল ভর্তির আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। গত ১৩ ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। প্রবেশপক্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে। আগামী ১০ মার্চ সকাল ১০টায় সারাদেশের ১৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি হতে ১৯ লাখ ৪৪ হাজার টাকা গুনতে হবে। তাছাড়া ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন আদেশ জারি করা হয়েছে। 

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬