প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা মে অথবা জুন মাসে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। চলতি সপ্তাহে আরেকটি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, আগামী মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে ঠিক কত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

ওই সূত্র আরও জানায়, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী দুই/তিনদিনের মধ্যে আবারও বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারিখ চূড়ান্ত করতে শিগগিরই আরেকটি সভা করা হবে।

এর আগে গত বছরের ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে আট হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে আট হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরপরে ১১ আগস্ট পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি শাখা ছাত্রদলের
  • ১৩ জুন ২০২৬
সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশী সংগীতশিল্পী, কে এই সঞ্জয়
  • ১৩ জুন ২০২৬
মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, দুর্ঘটনায় গেল প্রাণ
  • ১৩ জুন ২০২৬
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
  • ১৩ জুন ২০২৬
যমুনা ইলেকট্রনিকসে চাকরি, আবেদন ১০ জুলাই পর্যন্ত
  • ১৩ জুন ২০২৬
×