অনিয়মিত ১৭ শিক্ষার্থীকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগের নির্দেশ

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© ফাইল ছবি

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অনিয়মিত ১৭ শিক্ষার্থীকে ২০২৩ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে কেন তাদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেয়া অবৈধ হবে না জানতে চেয়ে রুল করেছে আদালত। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বিজ্ঞানের পরীক্ষার্থীদের একটি বড় অংশের চেষ্টা থাকে মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি হওয়া। ২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ২.৫ নং নিয়মে বলা হয়, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গত ১১ ফেব্রুয়ারি ২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৩ ফেব্রুয়ারি অনলাইন আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬