একাদশের চতুর্থ ধাপের ফল প্রকাশ, ভর্তির সুযোগ তিন দিন

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
একাদশে চতুর্থ ধাপে ভর্তি শুরু

একাদশে চতুর্থ ধাপে ভর্তি শুরু © ফাইল ছবি

উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফল প্রকাশ করার পর ভর্তি শুরু হয়েছে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি)। গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পেয়েছিল কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা।

কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছরের তথ্য দিয়ে ওয়েবপাতায় উল্লেখিত ভেরিফিকেশন কোডটি দিতে হবে। এরপর ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলেই ফলাফল পাওয়া যাবে।

চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা আজ সোমবার থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চয়ন করে কলেজে ভর্তির সুযোগ পাবে। তাদের মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮ টাকা জমা দিয়ে নিশ্চয়ন সম্পন্ন হবে। মাইগ্রেশনপ্রাপ্তদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

গত ৮ থেকে ১৫ ডিসেম্বর প্রথম ধাপে অনলাইন আবেদন চলে। ৯ থেকে ১০ জানুয়ারি চলে দ্বিতীয় ধাপে। ফল প্রকাশ ১২ জানুয়ারি ও নিশ্চয়ন ১৩ থেকে ১৪ জানুয়ারি চলে। তৃতীয় ধাপের আবেদন চলে ১৬ জানুয়ারি। ১৮ জানুয়ারি ফলাফল প্রকাশ করা হয়। এ ধাপের নিশ্চয়ন চলে ১৯ থেকে ২০ জানুয়ারি। তিন ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ২২ থেকে ২৬ জানুয়ারি ভর্তি সময় দেওয়া হয়েছিল।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close