কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল ১৫ সেপ্টেম্বর

১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৮ PM
লোগো

লোগো © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। এদিন কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল দেখতে পারবেন ভর্তিচ্ছুরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শান্তিপূর্ণভাবে এবারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ফল প্রস্তুত শেষে আগামী ১৫ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হবে।’

এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার মোট ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ৫৩৯টি। সেই হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য লড়েছেন প্রায় ২৩ ভর্তিচ্ছু।

আরও পড়ুন : ভর্তি প্রক্রিয়া নিয়ে গুচ্ছের সভা ১৯ সেপ্টেম্বর

জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence