জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ

৩১ জুলাই ২০২৬, ০৯:৩১ PM
সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার, গণভোটের রায়ের বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে শহরের সঙ্গীতা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোডের আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

বক্তব্যে ওমর ফারুক বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জুলাই আন্দোলনের সাতক্ষীরার প্রথম সংগঠক মো. ইমরান হোসেন (ইমু)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি আল মামুন, অ্যাডভোকেট আবু তালেব ও আব্দুল গফুর।

এ সময় শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, ছাত্রঅধিকার সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9