দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৩ কলেজের পাস করেনি কেউ

১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৩ AM
দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (১৬ অক্টোবর)। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ, যা এ বছর প্রায় ২০ শতাংশ কমে গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর বোর্ডের আওতায় মোট ২১৩টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন। এছাড়া ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজে একজনও শিক্ষার্থী পাস করতে পারেনি।

আরও পড়ুন: অবশেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসতে যাচ্ছেন শিক্ষক নেতারা

প্রসঙ্গত, দেশে এবার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষর্থীর মধ্যে ছাত্র অংশ নেয় ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন, উত্তীর্ণ ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, জিপিএ-৫ ৩২ হাজার ৫৩ জন, ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ছাত্রী অংশ নেয় ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। উত্তীর্ণ ৩  লাখ ৯৩ হাজার ৯৬ জন, জিপিএ-৫ ৬৯ হাজার ৯৭ জন, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭  শতাংশ।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9