অবশেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসতে যাচ্ছেন শিক্ষক নেতারা

১৬ অক্টোবর ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১১:২২ AM
২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন এবং উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার (ইনসেটে)

২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন এবং উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার (ইনসেটে) © টিডিসি ফটো

অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের যেকোনো সময় এ আলোচনা শুরু হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতাংশ দাবি করেছেন। আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছি। তবে একবারে ২০ শতাংশ বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ধাপে ধাপে এটি বাড়ানো হবে। বিষয়টি নিয়ে আলোচনা করতে শিক্ষক নেতাদের ডাকা হয়েছে।’

আরও পড়ুন: অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক নেতারা আসবেন। তাদের নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। আশা করছি, আলোচনা ফলপ্রসূ হবে।’

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সভায় বসতে অনুরোধ করা হয়েছে। আমরা তাদের সঙ্গে বসব।’

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9