সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা উপদেষ্টা

১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ PM
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল বেলা সাড়ে ১১টায়  শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফল বিষয়ে শিক্ষা উপদেষ্টা ব্রিফ করবেন। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিনি দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে কথা বলবেন কিনা, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

আরও পড়ুন: ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারিতে ফের আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বুধবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ আল্টিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ‘রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল থেকে এক দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবে জাতীয়করণ প্রত্যাশী জোট।’

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950