‘রাতের মধ্যে প্রজ্ঞাপন না হলে কাল থেকে এক দফার আন্দোলন’

১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ PM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারিতে ফের আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বুধবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ আল্টিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ‘রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল থেকে এক দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবে জাতীয়করণ প্রত্যাশী জোট।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। ৫ শতাংশ বৃদ্ধি করা হলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া পাবেন তারা। তবে সিনিয়র শিক্ষকরা আরও বেশি পাবেন। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা করা হতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৫ এবং ৮ অক্টোবর নতুন করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এজন্য তারা হিসাব-নিকাশ করছেন। খুব অল্প সময়ের ব্যবধানে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন করে বাড়ি ভাড়া ৫ শতাংশ করার কথা জানিয়েছে। ৫ শতাংশ বৃদ্ধি পেলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে নতুন পে স্কেল আসবে। তখন বাড়ি দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া ২০২৬ সালের মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থের সংকট থাকায় আপাতত তারা ২০ শতাংশ হারে ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেছেন।’

শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081