বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের শেষ তারিখ ঘোষণা

১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের কাজ চলমান রয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণের সর্বশেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। পরবর্তীতে এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। 

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। 

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬