মৌসুমী, বাপ্পারাজ, তিশাসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ

২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৬ PM
মৌসুমী, বাপ্পারাজ ও তিশা

মৌসুমী, বাপ্পারাজ ও তিশা © টিডিসি সম্পাদিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অভিনেতা-অভিনেত্রীসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ ও নুসরাত ইমরোজ তিশা। আরও আছে নতুন প্রজন্মের নুসরাত ফারিয়া, সাবিলা নূরের নামও।

এনবিআর গত ১৫ জুন ব্যাংক হিসাব জব্দ তথ্য জানিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। সেখানে উল্লেখিত তারকাদের ঠিকানায় চিঠিও পাঠিয়েছে রাজস্ব বোর্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, সময়মতো কর পরিশোধ না করায় এই তারকাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কর অঞ্চল-১২। এখন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা মিটে যাবে। 

বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী।  বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য মেলেনি। বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি নুসরাত ফারিয়া।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬