মধ্যরাতে বিলুপ্ত হলো এনবিআর, অধ্যাদেশ জারি

১৩ মে ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
এনবিআর

এনবিআর © সংগৃহীত

এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) নামের কোনো সংস্থা এখন আর বাংলাদেশের রাজস্ব প্রশাসনে নেই। সোমবার (১২ মে) মধ্যরাতে একটি অধ্যাদেশ জারি করে এনবিআরকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এর পরিবর্তে গঠন করা হয়েছে দুটি নতুন বিভাগ— রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর নীতিমালা প্রণয়ন ছাড়াও কর আইন প্রয়োগ ও আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব সংগ্রহের বাস্তবিক দায়িত্ব পালন করবে।

এই কাঠামোতে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

যদিও বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে মতামত দিয়ে আসছিলেন, সরকার তাদের পরামর্শ উপেক্ষা করেই বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে।

অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হলেও, সামগ্রিকভাবে এটি দেশের কর প্রশাসনে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা করল বলে মনে করা হচ্ছে।

ট্যাগ: এনবিআর
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬