মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ AM
সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড

সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড © সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রয়েছে।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৮ নভেম্বর ২০২৬
পল্লী উন্নয়ন একাডেমীতে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৮ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ …
  • ১৮ নভেম্বর ২০২৬
ডাকাডাকিতেও স্কুলছাত্রীর সাড়া পাচ্ছিলেন না দুই বোন, দরজা ভে…
  • ১৮ নভেম্বর ২০২৬
৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! কেন?
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় আজ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬