এনবিআর ভেঙে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

১৮ মে ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের জন্য জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ এই রিট আবেদনটি করেন। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, অধ্যাদেশটি কেন সংবিধান পরিপন্থী ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। সেইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।

আইনজীবী জুয়েল আজাদ বলেন, ‘এনবিআর একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছিল। প্রয়োজনে এর ভেতরে সংস্কার এনে দক্ষতা বৃদ্ধি করা যেত। কিন্তু এ ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করা হয়নি। এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠন করার সিদ্ধান্তটি গণতান্ত্রিক ও সংবিধানসম্মত নয়।’

রিটে আরও বলা হয়েছে, সংসদীয় প্রক্রিয়া না মেনে শুধুমাত্র অধ্যাদেশ জারি করে একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা সংবিধানের দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। আদালত রুল জারি করলে বিষয়টি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতায় আসবে এবং গঠিত নতুন বিভাগগুলোর আইনি ভিত্তি নির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার এক অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনের ঘোষণা দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি মেধাতালিকা …
  • ০৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধ…
  • ০৯ নভেম্বর ২০২৬
গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকা…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি শুনেছি, স্ক্রলে দেখেছি, যাচাই…
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে র…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950