গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ AM
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিজিবি মোতায়েন করা হয়েছে

গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিজিবি মোতায়েন করা হয়েছে © ফাইল ছবি

গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

আরও খবর: গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৮ নভেম্বর ২০২৬
পল্লী উন্নয়ন একাডেমীতে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৮ নভেম্বর ২০২৬
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ …
  • ১৮ নভেম্বর ২০২৬
ডাকাডাকিতেও স্কুলছাত্রীর সাড়া পাচ্ছিলেন না দুই বোন, দরজা ভে…
  • ১৮ নভেম্বর ২০২৬
৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! কেন?
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় আজ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬