দুই বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

২৯ মে ২০১৮, ০৮:৪৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

৩৮তম এবং ৩৯তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  মঙ্গলবার কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের লিখিত (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া, ৮ আগস্ট থেকে শুরু হবে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা। আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সাপ্তাহে। মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মেহেদী শাহনেওয়াজ জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, চলতি বছরের ৮ এপ্রিল স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন আবেদন করেছেন। ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তারা এখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি সূত্রে জানা যায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। এতে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

ট্যাগ: রাজনীতি
হামে আরও ৯ শিশুর মৃত্যু, টিকা পেয়েছে ১ কোটি ৮০ লাখ
  • ১২ মে ২০২৬
পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, তামিমের যে প্র…
  • ১২ মে ২০২৬
পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনে ‘যুবদলের হামলার’ বিচার চাইলে…
  • ১২ মে ২০২৬
বিএনপি নেতার টেবিলের নিচে মিলল ২০০ পিস ইয়াবা, জব্দের সময় বি…
  • ১২ মে ২০২৬
সিলেট টেস্টে অপরিবর্তিত দল বাংলাদেশের
  • ১২ মে ২০২৬
চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন ক্যালিফোর্নিয়ার মেয়র, স্বীকার…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9