না ফেরার দেশে ঢাকার কোচ জাকি

২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ PM
না ফেরার দেশে ঢাকার কোচ জাকি

না ফেরার দেশে ঢাকার কোচ জাকি © ফাইল ছবি

হার্ট অ্যাটাকে মারা গেছেন দেশবরেণ্য ক্রিকেট কোচ মাহবুব আলী জাকি। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ঢাকার প্রথম ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে হঠাৎ হার্ট অ্যাটাক করলে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। দ্রুত চিকিৎসা সহায়তা ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে খেলা শুরুর আগ মুহূর্তে দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি অসুস্থ হয়ে পড়লে দ্রুতই সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বিপিএল শুরুর মাত্র দুদিন আগেই গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন মাহবুব জাকি। 

সে সময় বেশ আত্মবিশ্বাসী ও সাবলীলভাবেই দলের প্রস্তুতি, পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগেও নিয়মিতভাবেই মাঠে শিষ্যদের নিয়ে কাজ করছিলেন। তবে ম্যাচ শুরুর ঠিক আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। 

ঈদে বাড়ি না ফেরা দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার
  • ২৮ মে ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৬ জুন পর্যন্ত
  • ২৮ মে ২০২৬
৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন, এরপর আদ্-দ্বীন হাসপাতালের …
  • ২৮ মে ২০২৬
১০ বছরেও নিজ দেশে ফেরা হয়নি ১২ লাখ রোহিঙ্গার, কাঁটাতারের ভ…
  • ২৮ মে ২০২৬
৪-২ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ২৮ মে ২০২৬
লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলে…
  • ২৮ মে ২০২৬