৪-২ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

২৮ মে ২০২৬, ১০:১০ PM , আপডেট: ২৮ মে ২০২৬, ১০:১৭ PM
হ্যাট্টট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল

হ্যাট্টট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল © সংগৃহীত

হ্যাট্টট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। অপরদিকে, টানা দুই ম্যাচ হেরে বাদ পড়েছে মালদ্বীপ।

ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৮ মে) ম্যাচের ১১ সেকেন্ডে গোল করে বড় ব্যবধানের জয়ের সুবাস যখন মিলছিল, সেখান থেকেই খেই হারিয়ে ফেলা। রক্ষণের ভুল আর অসাবধানতার সুযোগ নিয়ে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে মালদ্বীপ।

৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে অসাবধানতাবশত গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলকিপার মিলি কিছুটা সামনে এগিয়ে ছিলেন, তাঁর মাথার ওপর দিয়ে বল চলে যায় জালে। 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের ব্যবধান বাড়াবে কি, উল্টো আফঈদার দুর্বল ডিফেন্ডিংয়ের খেসারত দিয়ে আরও একটি গোল খেয়ে বসে। বল সহজে জালে প্লেসিং করেন আমিনাত ফাজলা। স্কোরলাইন তখন অবিশ্বাস্যভাবে ২-২! 

২-২ গোল হওয়ার পর কোচ বাটলার দ্রুত ব্যবস্থা নেন। আনিকাকে তুলে নামান তহুরা খাতুনকে।

তাতে অবশ্য গোল পেতে বেশি দেরি হয়নি। ৬৪ মিনিটে ঋতুপর্ণার নিখুঁত এক ক্রস থেকে দুর্দান্ত গোল করে দলের স্বস্তির জয় এনে দেন বদলি হিসেবে নামা সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের শেষ বাঁশির আগে বাংলাদেশ পায় আরও একটি গোল।

শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেলেও মালদ্বীপের বিপক্ষে এই কষ্টার্জিত জয় আর অনুজ্জ্বল পারফরম্যান্স সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনের শুরুতেই বাংলাদেশকে বড় একটা সতর্কবার্তা দিয়ে গেল।

ট্যাগ: ফুটবল
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9