লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলেন্স

২৮ মে ২০২৬, ১০:০৫ PM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা © সংগৃহীত

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে মরদেহ নিয়ে ফেরার পথে অ্যম্বুলেন্সের চাকা ফেটে এই দুর্ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। এতে একই পরিবারের অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
​
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা মো. আবদুল জলিল দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। তার মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন।
​
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী অ্যাম্বুলেন্সটি বেজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির পেছনের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সটিতে চালক ও ১০ জন যাত্রীসহ মোট ১১ জন আরোহী ছিলেন।
​
দুর্ঘটনায় আহতরা হলেন, পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), জেসমিন (৩০), জাহেদ (১৫), মনির (৫০)।
​
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহত ৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা বাকি ৫ আরোহী অক্ষত ও সুস্থ আছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
​
দুর্ঘটনাকবলিত যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬