ঈদে বাড়ি না ফেরা দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

২৮ মে ২০২৬, ১০:৩৩ PM , আপডেট: ২৮ মে ২০২৬, ১০:৩৬ PM
জকসুর ঈদ উপহার

জকসুর ঈদ উপহার © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপহার হিসেবে পূর্বে নিবন্ধনকৃত প্রত্যেক শিক্ষার্থীর হাতে কুরবানির মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়।

ঈদ উপহার গ্রহণকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, বাড়িতে থাকলে হয়ত পরিবারের সঙ্গে ঈদ করতে পারতাম এবং কোরবানির মাংস খাওয়ার সুযোগ হতো। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এবার বাড়ি যাওয়া সম্ভব হয়নি। জকসুর এই উদ্যোগ আমাদের জন্য সত্যিই আনন্দের। অন্তত ঈদের অনুভূতিটা কিছুটা হলেও পাওয়া যাবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, ঈদে যারা ঢাকায় অবস্থান করছি, তাদের জন্য জকসুর এই উদ্যোগ অনেক সহায়ক হয়েছে। আমরা কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ঈদের সময় আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে বাড়ি যেতে পারেনি। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সবসময় চেষ্টা করি তাদের পাশে থাকতে। এই ঈদ উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি।

জকসু সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, অনেক শিক্ষার্থী পারিবারিক ও আর্থিক নানা সীমাবদ্ধতার কারণে এবার বাড়ি ফিরতে পারেনি। তাদের ঈদ আনন্দ যাতে ম্লান না হয়, সে চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে কেউ যেন নিজেকে একা মনে না করে।

উপহার বিতরণ অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুনসহ জকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার প্রদানের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬