বাংলাদেশ সফরের আগে বিপাকে অস্ট্রেলিয়া

২৭ মে ২০২৬, ১২:৫৪ PM
অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়া দল © সংগৃহীত

অ্যাঙ্কেলের চোটে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। এতে আগামী জুনে অনুষ্ঠেয় বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে। মার্শের পরিবর্তে এই দুই সফরে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস দলকে নেতৃত্ব দেবেন। 

আগামী ৩০ মে থেকে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে অজিরা। তবে চোটের কারণে পাকিস্তানের বিমানে ওঠেননি মার্শ। আইপিএলে লখনৌর হয়ে খেলা মার্শ গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফেরেন। ৯ জুন শুরু হতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা আছে।

মার্শের এই ছিটকে যাওয়া অজি শিবিরের জন্য বড় ধাক্কা। আইপিএলের সবশেষ ৪ ইনিংসে ১১১, ১০, ৯০ ও ৯৬ রান করে দুর্দান্ত ফর্মে ছিলেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাকেই প্রথম পছন্দের ওপেনার হিসেবে বিবেচনায় রেখেছিলেন নির্বাচকরা। 

এদিকে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং সহ-অধিনায়ক ট্রাভিস হেড আইপিএলে ব্যস্ত থাকায় পাকিস্তান সফরে নেই। এ ছাড়া জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককেও পাচ্ছে না অজিরা।

অন্যদিকে মার্শের বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট। ধারণা করা হচ্ছে, সদ্যই আইপিএল থেকে দেশে ফেরা তরুণ কুপার কনোলিকে পাকিস্তানে পাঠানো হতে পারে। অবশ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজে কুপার কনোলি, জাভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও ট্রাভিস হেড চারজনকেই রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান সিরিজে পুরোপুরি অনুপস্থিত থাকবেন মার্শ। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, ম্যাথিউ শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

ধেয়ে আসছে মৌসুমী নিম্নচাপ, নদীবন্দরকে জরুরি সতর্কবার্তা
  • ২৬ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিক্রয় ডটকম, আবেদন ১ আগস্ট পর্যন্ত
  • ২৬ জুলাই ২০২৬
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ জুলাই ২০২৬
টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
ইউজিসি পেল নতুন তিন সদস্য
  • ২৬ জুলাই ২০২৬
তিন বছরে ২৯৫ অপহরণ, সন্ধ্যা নামার আগে ভয়ে বাড়ি ছাড়েন টেকন…
  • ২৬ জুলাই ২০২৬