আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা বৃন্দাবন কলেজছাত্রের ছবি

২১ আগস্ট ২০২০, ১০:১২ PM
শাহেদ আহমেদের তোলা কাঠ শালিকের চুম্বনের দৃশ্য

শাহেদ আহমেদের তোলা কাঠ শালিকের চুম্বনের দৃশ্য © সংগৃহীত

আন্তর্জতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিশ্বের কয়েক হাজার ফটোগ্রাফারকে পেছনে ফেলে ‘আগোরা’র ২০২০ সালের চুম্বন থিমের সেরা পুরস্কারটি জিতেছেন হবিগঞ্জের বৃন্দাবন কলেজছাত্র শাহেদ আহমেদ। এক ই-মেইল বার্তায় শাহেদ আহমেদকে এ তথ্য নিশ্চিত করেছে আগোরা কর্তৃপক্ষ।

শাহেদ আহমেদ হবিগঞ্জের অন্ততপুরের আফাজ উদ্দিনের ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন কলেজে লেখাপড়া শেষ করে বর্তমানে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। যে ছবিটা আগোরায় প্রথম হয় সেটা সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ২০১৯ সালে শীতের ভোরে তোলা। সেটি কাঠ শালিকের চুম্বনের দৃশ্য।

শাহেদ আহমেদ বলেন, শখের মাধ্যমে আমার ফটোগ্রাফির শুরুটা। ছবি তোলার আগ্রহ এক সময় নেশায় পরিণত হয়েছে। ২০১৭ সাল থেকে ছবি তোলা শুরু করি, প্রথম দিকে সব ধরনের ছবি তোলা হতো। এরপর হঠাৎ করে পাখি, ন্যাচার আর ওয়াইল্ড লাইফের ছবি তুলতে ভালো লাগতে শুরু হয়। ২০১৯ সালে কাঠ শালিকের এই ছবিটি তুলি।

দেখুন: আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ৫-এ বিশ্ববিদ্যালয় ছাত্র রণি

শাহেদ বলেন, জীবনে প্রথমবার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় অনেক বেশি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মতো না। একটু হলেও দেশের জন্য কিছু করতে পেরেছি। যার জন্য আমার ফটোগ্রাফি জীবনটা একটু হলেও সার্থক মনে হচ্ছে। তবে এ অর্জন আমাকে ভালো কিছু করতে উৎসাহ দেবে।

জানা গেছে, স্পেনের বার্সেলোনায় ‘আগোরা’ প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল চুম্বন। পৃথিবীর সেরা হাজারো আলোকচিত্রী তাদের ছবি সেখানে জমা করেন। অনলাইনে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে এসে শাহেদ আহমেদের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬