গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আল্টিমেটাম

১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ PM
গোবিপ্রবি ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল

গোবিপ্রবি ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের ভেতরে এমন কর্মসূচি পালনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা প্রশাসনিক ভবনের পাশ দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দেন তারা। এ সময় দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। তাঁর জন্মভূমিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দুঃসাহস দেখানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা না হলে বাংলাদেশ ছাত্রলীগ এসে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে ছাত্রলীগ এসে ছবি লাগিয়ে দিয়ে যাবে।’

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্যদের ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। আমরা উপরমহল থেকে যতটুকু তথ্য পেয়েছি, তাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কা নেই। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা করা হবে।’

খাগড়াছড়িতে পার্কিং করা দুই গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা 
  • ১৯ নভেম্বর ২০২৬
সমরাস্ত্রের মোকাবিলায় দুঃসাহসী তিতুর বাঁশের দুর্গ
  • ১৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭ দিনের মধ্যে বিশ্ববি…
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রত…
  • ১৯ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টাঙি…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage