করােনাভাইরাস

চট্টগ্রামেও জয় বাংলা অক্সিজেন সেবা শুরু

২৪ জুলাই ২০২০, ১২:০৯ AM

© সংগৃহীত

রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে প্রথম শুরু হয়েছিল ঢাকায়। চট্টগ্রামে এ কার্যক্রমের সহযোগী ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসুর সদ্য সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ।

এ ব্যাপারে সাদ বিন কাদের চৌধুরী জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী সাধারণ মানুষ অক্সিজেন সিলিন্ডার ক্রয়ে সমর্থ্য হবে না। সাধারণ জনগণের দুর্ভোগ লাগব করতে আমরা চট্টগ্রামেও বিনামূল্য জয় বাংলা অক্সিজেন সেবা অব্যাহত রাখার চেষ্টা করছি। অতিদ্রুত এ সেবা চাহিদা অনুযায়ী দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চান বলে জানান তিনি।

তিনি আরও জানান, গত মাসের ২৫ তারিখ থেকে আমরা রোগীদের মাঝে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করি। জয় বাংলা অক্সিজেন সেবা নামে প্রথমদিকে রাজধানীতে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমদের যাত্রা। বর্তমানে ঢাকার সেবায় ২৫টি সিলিন্ডার রয়েছে। প্রতিদিন এসব সিলিন্ডার সংগ্রহ করি আবার চাহিদা অনুযায়ী করোনা আক্রান্তদের মাঝে বিতরণ করে থাকি।

চট্টগ্রাম নগরে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা প্রদান করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এম. তানভীরুজ্জামান নীরব, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান সাঈদ, তানভীর আলম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ এমরান আশিক।

জানা গেছে, স্বেচ্ছাসেবকদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিনামূল্যের অক্সিজেন সেবা রোগীর বাড়িতে পৌঁছিয়ে দেবেন তারা। স্বেচ্ছাসেবকদের মুঠোফোন নাম্বার-তানভীর আলম চৌধুরী (০১৭৭৪২৯৩৮৩১), হাসান সাঈদ (০১৩১৮৮৮১১৩১), কামরুল (০১৩১৯০১৮৬৭৮), এমরান আশিক (০১৮৬৬৭৪০৫৮২), এম. তাভীরুজ্জামান নীরব (০১৬২৬৮৯০৮১৫), একরামুল হক বাবলু (০১৮৫৪৮৩২৯১৭)।

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬