গুগলে যোগ দিতে শিক্ষকতা ছাড়লেন সাবির ইসমাইল

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৫ PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাবির ইসমাইল শিক্ষকতা পেশা ছেড়ে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। তিনি একইসঙ্গে গুগল, অ্যামাজন এবং যুক্তরাষ্ট্রের একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরির সুযোগ পেলেও শেষ পর্যন্ত গুগলেই যোগ দেন

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সাবির ইসমাইলের জন্মস্থান সিলেট সদরে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, সাবির গত ২৯ আগস্ট গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি ডিগ্রির জন্য শিক্ষা ছুটিতে ছিলেন। শিক্ষা ছুটি শেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। তিনি একইসঙ্গে গুগল, অ্যামাজন এবং যুক্তরাষ্ট্রের একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরির সুযোগ পেলেও শেষ পর্যন্ত গুগলেই যোগ দেন।

তিনি আরও বলেন, ‘‘সাবিরহ এখনপর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন গুগলে চাকরির সুযোগ পেয়েছেন। এদের মধ্যে একজন চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে নিজেই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং আরেকজন গুগল ছেড়ে দিয়ে ফেসবুকে কাজ করছেন। এছাড়াও বেশ কিছু শিক্ষক-শিক্ষার্থী মাইক্রোসফ্ট, অ্যামাজনসহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন।’’

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘‘এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিচ্ছে। যা অন্যদের জন্য অনুকরণীয় হবে। আমি আশা রাখি সামনের দিনগুলোতে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই বিদ্যাপিঠ ও দেশের সুনাম রক্ষায় সর্বত্র কাজ করবে।’’

আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
  • ০৬ আগস্ট ২০২৬
ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের কলেজ শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়া’য় হাজার বছর’ শী…
  • ০৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ফিস্টের খাবার নিয়ে সংঘর্ষ, বৈষম্যবিরোধী নেতাকে …
  • ০৬ আগস্ট ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে প্রবেশ করলেন জকসুর ভিপি-এজিএসহ শিবির নেতারা, অবস্থান …
  • ০৬ আগস্ট ২০২৬