গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী

০২ অক্টোবর ২০২৫, ১১:০১ AM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১১:২২ AM
ত্রাণ হাতে রুহি লোরেন আখতার

ত্রাণ হাতে রুহি লোরেন আখতার © সংগৃহীত

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-বাংলাদেশি মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ এক নারী। নাম রুহি লোরেন আখতার। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথ শহরে জন্মগ্রহণ করেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে যোগ দেন রুহি।

রুহি লোরেন আখতার ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (RBB) নামক মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা। যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের জরুরি খাদ্য, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব প্রশিক্ষণ প্রদান করে সংস্থাটি। বর্তমানে এই সংগঠন গাজা ও গ্রিসে কাজ করছে।

২০২৫ সালের অক্টোবরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ড-এ ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬