বিএনপি নেতার ভাই ছাত্রলীগের নির্বাচন সমন্বয়ক

১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

© লোগো

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এডভোকেট গুলজার খান। বর্তমানে জেলা যুবদলের শক্তিশালী একটি বলয়ের নেতৃত্ব দেন। জেলা বিএনপির সভাপতি জি কে গউছের বিশ্বস্তজন হিসেবে পরিচিত। কিন্তু তার ভাই জহির আহমেদ খান দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সিলেট বিভাগীয় নির্বাচন সমন্বয়কের। এ নিয়ে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, এডভোকেট গুলজার খান কয়েকদিন আগে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। এর আগে বিএনপি প্রার্থীর নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। সক্রিয় ছিলেন মিছিল সমাবেশেও। ধানের শীষের প্রচারে চষে বেড়িয়েছেন হবিগঞ্জের বিভিন্ন এলাকা।

এদিকে ছাত্রলীগ থেকে সিলেট বিভাগীয় নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পান জহির আহমেদ খান। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

তারই আপন ভাই বিএনপির হয়ে যুবদলের নেতৃত্ব দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এক ভাই বিএনপির রাজনীতি করে। তাকে আমরা অনেক বুঝিয়েছি। কিন্তু সে বারবার আমাদের কথায় কর্ণপাত করে না। এমনকি অপরাধে জড়িত হওয়ায় তাকে গ্রেফতার করতে পুলিশকে সহযোগিতাও করছি।

নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬