মির্জা আব্বাস ও নাসিরুদ্দিনের সঙ্গে ডিবেট করতে চান মেঘনা আলম

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ PM
মেঘনা আলম 

মেঘনা আলম  © সংগৃহীত

নিজের দুই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিনের সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন মেঘনা আলম। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, ‘শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসিরউদ্দীনকে আহ্বান জানাচ্ছি আসুন উন্নত বিশ্বের মতো জনসম্মুখে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কাজ ও কথার ভিত্তিতে তুলনা করার সুযোগ করে দিই, আসলে কে কতটা পারদর্শী।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মির্জা আব্বাস ও নাসিরউদ্দীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, আরেকটি ফেসবুক পোস্টে নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মেঘনা আলম। তিনি বলেন, ‘আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু মানুষ যদি আমাকে সত্যিকার অর্থে চিনত এবং যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে আমি নিশ্চিত বিজয়ী হতাম।’

তিনি আরও বলেন, ‘আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত। কারণ সেখানে থাকত বিষয়ভিত্তিক আলোচনা, যুক্তি ও দায়বদ্ধতা।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬