ইতালিতে বীর খেতাবে ভূষিত বাংলাদেশি যুবকের মৃত্যু

২৭ নভেম্বর ২০১৮, ১১:০৫ AM
ইতালি সরকার সবুজকে এক বছরের জন্য স্টে পারমিট প্রদান করছেন

ইতালি সরকার সবুজকে এক বছরের জন্য স্টে পারমিট প্রদান করছেন © ফাইল ফটো

ইতালিতে বীর খেতাবে ভূষিত বাংলাদেশি যুবক সবুজ খলিফা (৩৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২২ নভেম্বর ইতালির ফাতে বেনে ফ্রাতেল্লি হাসপাতালে স্থানীয় সময় সাড়ে ১১টায় মৃত্যু বরণ করেন। সবুজের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিলংকর গ্রামে। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুই বছর আগে ইতালির তেভেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক নারীর জীবন বাঁচিয়ে দেশটির প্রশাসনের কাছে বীর খেতাবে ভূষিত হন।  সেই সময় তার সাহসী ভূমিকায় বাংলাদেশের ভাবমূর্তি বেড়ে যায় ইতালি সরকারের কাছে। ঘটনার পর সবাই সবুজকে এক নজর দেখতে আসেন। ওই সময় অবৈধ থাকায় মানবিক দিক চিন্তা করে তাকে সরকারিভাবে এক বছরের জন্য স্টে পারমিটও প্রদান করা হয়।

 

আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে …
  • ১৯ নভেম্বর ২০২৬
চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই
  • ১৯ নভেম্বর ২০২৬
‘শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে, পুলিশ নিরাপত্তা দিতে…
  • ১৯ নভেম্বর ২০২৬
গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা, দোতলায় ঘুমিয়ে ছিলেন কর্মক…
  • ১৯ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারের আগেই ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা ও স্বর্…
  • ১৯ নভেম্বর ২০২৬
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage