কমনওয়েলথ ইয়ুথ সামিটের নির্বাহী সদস্য হলেন সরোজ মেহেদী

২৮ অক্টোবর ২০১৮, ০৫:৩৩ PM

মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিউচার ইয়ুথ সামিট-২০১৮। এই  সামিটের তথ্য ও প্রযুক্তি বিভাগের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাহিত্যিক ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরোজ মেহেদী। 

কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল, কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হবে। 

সরোজ মেহেদী বলেন, ‘সারা পৃথিবীর সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করবো, এ অনুভূতি অভাবনীয়। কমনওয়েলথ আমার ওপর যে আস্থা রেখেছে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। বাংলাদেশেও যেন এমন সামিট হয় সে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি’। 

সামিটে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাটরিসিয়া স্কটল্যান্ড, ভারতের প্রখ্যাত লেখক ও সমাজকর্মী বন্দনা শিভা ছাড়াও রাশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইথিউপিয়াসহ বেশ কয়েকটি দেশের মন্ত্রীদের যোগ দেয়ার কথা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের পাঁচ শতাধিক তরুণ নেতা, উদ্যোক্তা, সমাজকর্মী, শিল্প বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, সমাজকর্মী এ সামিটে যোগ দেবেন। 

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬