তুরস্কে স্কুলের কাছে বন্দুকহামলা, শিক্ষার্থীসহ আহত ৮

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ PM
স্কুলে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে তুরস্কে

স্কুলে বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে তুরস্কে © সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি উচ্চবিদ্যালয়ের কাছে বন্দুকধারীর গুলিতে শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দেশটির মানিসা প্রদেশের তুরগুতলু জেলায় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়। পরে তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরগুতলু জেলার ইনচি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাইস্কুলের কাছে সকাল ৭টা ৫৯ মিনিটে গুলির খবর পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী আটক করে হেফাজতে নিয়েছে। বন্দুকধারীর কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে তাকে স্কুলের কাছে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাঁটতে দেখা যায়। হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।’

তুরস্কে গত কয়েক মাসে স্কুলে বন্দুক হামলার আরও দুটি ঘটনা ঘটেছে। গত এপ্রিলে শানলিউরফা প্রদেশের একটি উচ্চবিদ্যালয়ে সাবেক এক শিক্ষার্থীর গুলিতে ১৬ জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী, আহত হন। পরে ওই হামলাকারী আত্মহত্যা করেন।

এর পরদিন কাহরামানমারাশ প্রদেশের আরও একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ নয়জন নিহত এবং ১৩ জন আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬