জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ PM
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আ

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আ © সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে চলমান সেটেলার সম্প্রসারণকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যায়িত করে ইসরায়েলের নির্দিষ্ট কয়েকটি সেটেলারদের উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। জবাবেব পাল্টা প্রতিক্রিয়া হিসেবে জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ ও অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ব্রিটিশ প্রতিনিধিদের প্রবেশাধিকার বাতিল করেছে দখলদার ইসরায়েলি সরকার। খবর বিবিসির 

মঙ্গলবার (৮ সেপ্টেস্বর) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর এসব পদক্ষেপের ঘোষণা দেন।

পাল্টা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ ঘোষণা দেওয়া, গাজা-সংক্রান্ত একটি আন্তর্জাতিক সহায়তা কেন্দ্র থেকে ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়া এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ব্রিটিশ কর্মসূচি বন্ধ করা।

এ ছাড়া ১২ জন ব্রিটিশ নির্বাচিত প্রতিনিধি ও আরও কয়েকজন ব্রিটিশ নাগরিকের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, এসব ব্যক্তি ‘ইহুদিবিদ্বেষী ও ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত অথবা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করেন।

রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬