শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটকা পড়া ২ নেপালি,ভিডিও দেখুন এখানে

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ AM
২ জনকে জীবিত উদ্ধার করেছে নেপাল

২ জনকে জীবিত উদ্ধার করেছে নেপাল © সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ধসের দীর্ঘ ৯ দিন পর ত্রিশূলি-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেল থেকে দুই শ্রমিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে কাদা-মাখা উদ্ধার হওয়া শ্রমিকদের কাঁধে করে নিয়ে আসার দৃশ্য স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে।

দীর্ঘ সময়ের এই অলৌকিক উদ্ধার অভিযান ঘিরে ভেতরে আটকে পড়া আরও অনেককে জীবিত উদ্ধারের আশা জোরালো হয়ে উঠেছে। খবর এনডিটিভির

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ (৩০) এবং ত্রিশূলি-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের সুপারভাইজার কবির মহর্জন (৪৫)।

গত ২৬ আগস্ট সম্ভবত হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড়ি এলাকা ও শহরগুলো প্লাবিত হলে তারা ভেতরে আটকে পড়েন। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং আনুষ্ঠানিকভাবে তাদের উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন।

 

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬