নেপালের হড়কা বান

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক

৩০ আগস্ট ২০২৬, ০৮:১৩ PM
নেপালের নুয়াকোটের ত্রিভুবন ত্রিশূলি সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি

নেপালের নুয়াকোটের ত্রিভুবন ত্রিশূলি সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি © সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যার হাত থেকে বুদ্ধিদীপ্ত পদক্ষেপে প্রায় ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন নেপালের নুয়াকোটের ত্রিভুবন ত্রিশূলি সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি । আগাম বন্যার সতর্কবার্তা পেয়ে তাৎক্ষণিক দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত মৃত্যুর হাত থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন তিনি। খবর বিবিসির

রাজেন্দ্র দাওয়াদি জানান, পরপর কয়েকটি ফোনকলের মাধ্যমে তিনি নদীর উজান এলাকার বেত্রাবতী জনপদে বন্যা পরিস্থিতি সৃষ্টির বিষয়ে সতর্কবার্তা পান। মাত্র কয়েক মিনিটের মধ্যে পাওয়া চারটি সতর্কবার্তার পর তিনি আর কোনো ঝুঁকি না নিয়ে অবিলম্বে স্কুল খালি করার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, উজান থেকে আসা পানির খবর পাওয়া মাত্রই শিক্ষার্থীরা যাতে উঁচু স্থানে আশ্রয় নিতে পারে সে নির্দেশ দেওয়া হয়। যদি সিদ্ধান্ত নিতে আর ১০ মিনিটও দেরি হতো, তবে তিনিসহ ৯০০ শিক্ষার্থীর কেউ বাঁচতে পারতেন না।

সেই ৯০০ শিক্ষার্থীর একজন ১৬ বছর বয়সী ইউনিশা জানায়, বন্যার ঠিক ১০ সেকেন্ড আগে সে এবং তার বন্ধুরা কোনোমতে রক্ষা পায়। উঁচু স্থানে ওঠার মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাজার চোখের সামনে ভেসে যেতে দেখে তারা।

বন্যার খবরের পর শিক্ষার্থীদের পরিবারগুলোতে দেখা দেয় তীব্র উদ্বেগ। ইউনিশার মা সাবিনা শ্রেষ্ঠা জানান, মেয়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা যোগাযোগ করতে না পেরে তারা মারাত্মক আতঙ্কে ছিলেন। দীর্ঘ তিন দিন পর যখন ইউনিশা অক্ষত অবস্থায় বাড়ি ফেরে, তখন পুরো পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঈশ্বর তাদের সন্তানকে রক্ষা করেছেন উল্লেখ করে প্রধান শিক্ষকের সময়োপযোগী সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪১৭ ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ, তালি…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬