নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ইমরান খান

১৯ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান © সংগৃহীত

দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে চলতি বছরে প্রথমবারের মতো কারাবন্দী স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর ডনের

পিটিআইয়ের দীর্ঘদিনের অভিযোগ ছিল, টানা প্রায় নয় মাস ধরে পরিবার ও দলীয় নেতাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে স্বজনদের সাপ্তাহিক সাক্ষাতের স্পষ্ট নির্দেশ দিলে কারাগার কর্তৃপক্ষ এই বৈঠকের ব্যবস্থা করে। ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান বর্তমানে আল-কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন, যেখানে তার স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দী রয়েছেন।

কারাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বৈঠকে ইমরান খানের বোন নোরিন নিয়াজি প্রায় ১৫ মিনিট তার সঙ্গে কথা বলার সুযোগ পান। ইমরান খানের শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট তাকে কারাগার থেকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, একই দিনে কারাবন্দি বুশরা বিবিও তার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পান। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান ও বুশরা বিবির মধ্যেকার এই বৈঠক প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। এর পাশাপাশি বুশরা বিবি তার সন্তান মুসা ও মুবাশারা মানেকার সঙ্গেও পৃথকভাবে ৪০ মিনিট কথা বলার সুযোগ পান।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬