কারাগারেই ডিগ্রি ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন ইমরান

২৯ জুলাই ২০২৬, ০২:১১ PM
কারাগারে আবু নাছের মোহাম্মদ ইমরান

কারাগারে আবু নাছের মোহাম্মদ ইমরান © সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু নাছের মোহাম্মদ ইমরান কথিত নাশকতা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থেকেই ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ইমরান কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, কথিত নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে ইমরানকে কারাগার থেকেই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, ‘ইমরান একজন সাধারণ শিক্ষার্থী। আমরা মনে করি, তিনি নির্দোষ। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা উচিত।’

ছাত্রশক্তির নেত্রী জিনিয়া বলেন, ‘একজন শিক্ষার্থী কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছেন—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে দ্রুত মুক্তি নিশ্চিত করা উচিত। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬