৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি ইমরান-সম্পাদক রাসেল

১৩ মে ২০২৬, ০৯:৫৮ AM
ঝিনাইদহ জেলা ছাত্রদলের  ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি

ঝিনাইদহ জেলা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি © সংগৃহীত

দীর্ঘ সাড়ে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. ইমরান হোসেনকে সভাপতি এবং শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে বলা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার খবর ঝিনাইদহে পৌঁছালে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। জেলা শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঝিনাইদহ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

নবনিযুক্ত সভাপতি মো. ইমরান হোসেন বলেন, কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমরা রাজপথে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে দেব। ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করে দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ যশোরের ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে চুয…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9