ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার দুষ্প্রাপ্য চিত্রকর্ম চুরি

১৬ আগস্ট ২০২৬, ১০:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১০:১৪ PM
চুরি হওয়ার আগে ছবিগুলো

চুরি হওয়ার আগে ছবিগুলো © সংগৃহীত

ইতালির সিসিলি দ্বীপের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের বিশ্বখ্যাত চার দুষ্প্রাপ্য চিত্রকর্ম চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাতে মেসিনা আঞ্চলিক জাদুঘর (মেসিনা মিউজিয়াম) থেকে পঞ্চদশ শতাব্দীর বিখ্যাত শিল্পী আন্তোনেল্লো দা মেসিনার এসব শিল্পকর্ম চুরি হয় বলে নিশ্চিত করেছেন ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি।

ইতালীয় বার্তা সংস্থা আনসার প্রতিবেদন অনুযায়ী, চুরি হওয়া যাওয়া চিত্রকর্মগুলোর মধ্যে শিল্পী আন্তোনেল্লোর ১৪৭৩ সালে অঙ্কিত বিখ্যাত ‘পলিটিক অফ সান গ্রেগরিও’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ নামক একটি দ্বি-পক্ষীয় কাঠের প্যানেল রয়েছে। অলৌকিকভাবে কোনো ধরনের অ্যালার্ম বাজানো ছাড়াই চোরেরা কীভাবে সুসুরক্ষিত প্রদর্শনী কক্ষ থেকে কাঠ খোদাই করা এই ভারী চিত্রকর্মগুলো নিয়ে চম্পট দিল, তা নিয়ে গভীর রহস্য ও শঙ্কা দেখা দিয়েছে। 

পুলিশের প্রাথমিক ধারণা, আন্তর্জাতিক শিল্পকর্মের কালোবাজারি চক্রের কাছ থেকে আগাম অর্ডার পেয়েই সুপরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করা হয়েছে।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন মেসিনার মেয়র ফেদেরিকো বাসিল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি কেবল কোনো চুরি নয়, এটি মেসিনাবাসীর ইতিহাস ও ঐতিহ্যের ওপর এক জঘন্য অপরাধ। অন্যদিকে জাদুঘরের পরিচালক মারিসা মেরকুরিও এই ক্ষতিকে পুরো শিল্প সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে আখ্যা দেন। 

মূলত ইউরোপজুড়ে জাদুঘরগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক হতে থাকা শিল্পকর্ম চুরির ঘটনার সারিতে এটি সর্বশেষ যুক্ত হলো। এর কয়েক দিন আগেই দেশটির পুলিশ পারমা শহরের একটি জাদুঘর থেকে চুরি যাওয়া সেজান, রেনোয়ার এবং মাতিসের প্রায় ৯ মিলিয়ন ইউরো মূল্যের তিনটি মূল্যবান শিল্পকর্ম উদ্ধার করেছিল। 

সম্প্রতি প্যারিসের লুভুর জাদুঘরে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনাসহ পুরো ইউরোপ জুড়েই ঐতিহ্যবাহী জাদুঘরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬