পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 

২৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ PM
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান © সংগৃহীত

ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অনিয়ম ও প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের ইস্তফাপত্র প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লেখেন, এই পদটি তার কাছে কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় ছিল না।

বিদায়ী বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, দীর্ঘ চার দশক ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার কল্যাণে কাজ করেছেন। তিনি বলেন, ‘আমি দেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তরুণদের স্বপ্ন পূরণ করাই ছিল আমাদের নীতিগত সামাজিক দায়বদ্ধতা।’

পদত্যাগের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই সরকার তদন্তের দায়িত্ব সিবিআই-এর (CBI) হাতে তুলে দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে ২০ লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে গত ২১ জুন সফলভাবে পুনঃপরীক্ষা সম্পন্ন হয়। ১৬ জুলাই প্রকাশিত ফলাফলেও অসচ্ছল পরিবারের বহু মেধাবী শিক্ষার্থী সাফল্য অর্জন করে। তবে এই পুরো সময়জুড়ে একটি মহল থেকে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চালানো হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বক্তব্যে তিনি জানান, যন্তর মন্তরসহ দেশজুড়ে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের পথ যাতে আইনি জটিলতায় আটকে না যায়, সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিবৃতির শেষাংশে তিনি লেখেন, ‘যেকোনো বিভ্রান্তিজাল থেকে দেশের তরুণ সমাজকে মুক্ত রাখাই আমার অঙ্গীকার। প্রভু জগন্নাথের কৃপায় আমি আগামীতেও ভারত মাতা, ওড়িশার জনগণ এবং দেশের যুবসমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যাব।’

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9