লেবাননে ইসরায়েলি হামলায় দুই মাসে নিহত ২৮৪৬, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১ জনের

১১ মে ২০২৬, ০৫:১২ PM
লেবাননে ইসরায়েলি হামলা

লেবাননে ইসরায়েলি হামলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি তৃতীয় সপ্তাহে গড়ালেও এখনো থামেনি ইসরায়েলের হামলা। গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। 

রোববার (১০ মে) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে। তারা প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি কেন্দ্রে সরাসরি বিমান হামলা চালানো হয়েছে।

অস্ত্রবিরতি চুক্তি হলেও পরিস্থিতির কোনো উন্নতি নেই। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী নতুন সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশজুড়ে এ পর্যন্ত ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২ মার্চের পর থেকে লেবাননে ইসরায়েলের ১৩০টিরও বেশি হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬