বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির

১১ মে ২০২৬, ১০:৪৮ AM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © টিডিসি ফটো

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনা, ভোজ্যতেল কম ব্যবহার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোরও পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার দেওয়া এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে মানুষ ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের সঙ্গে অভ্যস্ত হয়েছিল, এখন আবার সেই অভ্যাসে ফিরে যাওয়া প্রয়োজন।

ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের মানুষের প্রতি এই আহ্বান জানান মোদি।

তিনি বলেন, 'করোনার সময়ে আমরা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। আমরা তখন এসবের সঙ্গে অভ্যস্তও হয়ে গিয়েছিলাম।'

তিনি বলেন, 'আজ সময়ের দাবি হলো, জাতীয় স্বার্থে আমরা আবার সেই অভ্যাসগুলো চালু করি এবং সেগুলোকে অগ্রাধিকার দিই।'

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এই সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকাতেও অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সমুদ্রপথ দিয়ে হয়ে থাকে।

মোদি বলেন, 'সারা বিশ্বেই পেট্রোল-ডিজেলের দাম অনেক বেড়ে গেছে। পেট্রোল-ডিজেল কিনতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব।'

এ ছাড়া বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

একই সঙ্গে জনগণকে ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং কৃষকদের আমদানিনির্ভর রাসায়নিক সারের ব্যবহার হ্রাসের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

মোদি বলেন, 'আমাদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক চাষাবাদের দিকে যেতে হবে।'

তিনি আরও বলেন, 'এভাবে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারব এবং আমাদের কৃষিজমি ও ধরিত্রীকেও রক্ষা করতে পারব।'

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬