রাজনীতি ছাড়ছেন অভিনেতা দেব!

০৮ মে ২০২৬, ১১:০৫ AM
 অভিনেতা দেব

অভিনেতা দেব © টিডিসি ফটো

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজনীতি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য ও টালিউড সুপারস্টার দেব। বুধবার (৬ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেতা জানান, তিনি আর রাজনীতিতে বেশি জড়াতে চান না। এখন থেকে আগের মতো মন দিয়ে শুধু অভিনয়টাই করতে চান।

তৃণমূলের পরাজয়ে ব্যক্তিগতভাবে কষ্ট পেলেও রাজ্যে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন দেব। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের ওপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠুভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে।’ 

তৃণমূলের শাসনামলে টালিউডের ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে দেব বরাবরই সোচ্চার ছিলেন। দীর্ঘদিনের সেই লড়াই সফল হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভালো চাইবেন, নেপথ্য থেকে আমি সব সময় তাঁদের পাশে থাকব। আমি সব সময় ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি।’

বিজেপির জয়ের পর দেবের দলবদল নিয়ে গুঞ্জন উঠলেও তিনি সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। নিজের রাজনৈতিক ক্যারিয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘রাজনীতি না করলে জীবন ধারণ করতে পারব না, এ রকম অবস্থা তো আমার নয়! আমি তো রাজনীতি করতেই চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছি। ফলে, রাজনীতি না করলে আমার দিন চলবে না, এ রকম যাঁরা ভাবছেন, তাঁরা ভুল।’ 

২০১৪ সালে রাজনীতিতে আসা এই তারকা জানান, রাজনীতিতে সক্রিয় হওয়ার চেয়ে অভিনয়ে ফিরে যাওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।

ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে দেব লেখেন, ‘বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।’ 

একই সঙ্গে চলচ্চিত্র শিল্পে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনা বজায় রাখার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘বাংলা চলচ্চিত্র শিল্পের মধ্যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতিকে অতীতের বিষয় করে তুলে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব।’

এছাড়া নিজের নির্বাচনী এলাকা ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ সম্পন্ন করার বিষয়েও নতুন সরকারের সমর্থন প্রত্যাশা করেছেন দেব। তিনি বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে, এটি জীবন রক্ষা, জীবিকা সুরক্ষিত করা এবং ঘাটালের মানুষকে তাদের প্রাপ্য ভবিষ্যৎ দেওয়ার বিষয়।’ 

রাজনীতি থেকে দূরে সরে গেলেও চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নেপথ্য থেকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেতা।

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬