ট্রাম্পের স্ত্রীকে ‘সম্ভাব্য বিধবা’ বলায় বিপাকে মার্কিন কমেডিয়ান

২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ PM
মার্কিন কমেডিয়ান জিমি কিমেল

মার্কিন কমেডিয়ান জিমি কিমেল © সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনার কয়েক দিন আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে করা একটি কৌতুককে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন মার্কিন টক-শো সঞ্চালক জিমি কিমেল। গত বৃহস্পতিবার নিজের শো-তে একটি স্কেচ চলাকালীন কিমেল মেলানিয়াকে ‘এক্সপেক্ট্যান্ট উইডো’ বা ‘সম্ভাব্য বিধবা’ বলে অভিহিত করেন। এ ঘটনার জেরে কিমেলকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ওই প্রোগ্রামের তিন দিন পরই ওয়াশিংটন ডিসির ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার উপস্থিতিতে এক বন্দুকধারী গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেলানিয়া ট্রাম্প কিমেলের এই মন্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ ও সহিংস’ বলে বর্ণনা করেছেন এবং হোয়াইট হাউস কিমেলকে তাঁর নেটওয়ার্ক এবিসি (ABC) থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) নিজের শো-তে ফিরে কিমেল তার মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার ২৩ বছরের বয়সের ব্যবধান নিয়ে একটি ‘হালকা রোস্ট’ বা নিছক কৌতুক।’ তিনি দাবি করেন, তার কথাকে কোনোভাবেই হত্যার উসকানি হিসেবে সংজ্ঞায়িত করা যায় না এবং তিনি দীর্ঘদিন ধরেই বন্দুক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার। 

মেলানিয়া ট্রাম্প সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লিখেছেন,‘কিমেলের মতো মানুষেরা প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে ঘৃণা ছড়ানোর সুযোগ পাওয়া উচিত নয়।’ প্রেসিডেন্ট ট্রাম্পও কিমেলের মন্তব্যকে ‘সহিংসতার ডাক’ হিসেবে অভিহিত করে ডিজনি ও এবিসি-র কাছে কিমেলের তাৎক্ষণিক বরখাস্ত দাবি করেছেন। 

উল্লেখ্য, গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্সদের নিয়ে আয়োজিত ডিনার অনুষ্ঠানে কোল টমাস অ্যালেন নামে এক যুবক গুলি চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও ট্রাম্প ও মেলানিয়া অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। অভিযুক্ত অ্যালেনকে বর্তমানে প্রেসিডেন্টের ওপর হত্যা প্রচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬