আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল ঘোষণা করলেও, শান্তি আলোচনা সচল রাখতে আবারও ইসলামাবাদে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার (২৩৬ এপ্রিল) ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানা গেছে। 

ইসনার প্রতিবেদনে আরও বলা হয়েছে ,ফিরতি সফরে পাকিস্তানি কর্মকর্তাদের সামনে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে যে-কোনো সমঝোতার রূপরেখা নিয়ে ইরানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন আরাগচি । আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা যোগ করল। 

এর আগে মাত্র একদিন আগেই ইরানের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে অবস্থান করছিলেন আরাগচি। সেখান থেকে তিনি ওমান সফরে গেলেও দলের বাকি সদস্যরা যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ নিতে দেশে ফিরে গিয়েছিলেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে বৈঠকে নিজের বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছিলেন ট্রাম্প। তবে ইসলামাবাদে আরাগচির ফিরতি সফর ইরান যুদ্ধ সমাপ্তিতে বিশেষ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।  

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার পরিবেশ তৈরির জন্য দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করে আসছে পাকিস্তান ও ওমান। মার্কিন প্রতিনিধিদের পূর্বনির্ধারিত সফর বাতিল হওয়া সত্ত্বেও আরাগচির এই পুনরায় ফিরে আসা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরান কূটনৈতিক পথ সচল রাখতে অত্যন্ত আগ্রহী।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9