আজ রাতে পাকিস্তান যেতে পারে ইরানের প্রতিনিধি দল

২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ PM
ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগাচি

ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগাচি © সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে থমকে যাওয়া আলোচনা পুনরায় সচল করতে আজ রাতেই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা এপি-কে দেওয়া একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, একটি ছোট প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তানে পৌঁছাবেন। 

জানা গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তান যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আরাোচির এই সফর তারই অংশ। যেখানে চলমান অস্থিরতার সম্পর্কে আলোচনা করা হবে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত ইরান ই বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় সংলাপে নতুন দিক উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, আরাগচির এই সফর অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর, তাই তারা সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। 

পাকিস্তান দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছে। আরাগচির এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর নতুন কোনো পথ উন্মোচিত হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬