ইরানি ফুটবলারদের বিশ্বকাপ খেলতে বাধা নেই: মার্কো রুবিও

২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ PM
ইরানের ফুটবল দল

ইরানের ফুটবল দল © সংগৃহীত

চলতি বছরের ফুটবল বিশ্বকাপে ইরানের জাতীয় দলের অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, ইরানকে সরিয়ে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা বা প্রস্তাবের সাথে মার্কিন সরকার যুক্ত নয়। এর মাধ্যমে ইরান দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া গুঞ্জন ও অনিশ্চয়তা দূর করল যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরান দলকে বিশ্বকাপে না আসার জন্য কোনো অনুরোধ করার বিষয়টিও নাকচ করে দেন। ফলে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই আসরে খেলতে ইরানের সামনে আর বাধা রইলো না। 

তবে ইরানে খেলোয়াড়দের বিষয়ে কোনো বিধিনিষেধ না থাকলেও একটি বিশেষ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘ইরান দলের সাথে আসা প্রতিনিধি দলের কোনো সদস্যের সাথে যদি দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সম্পৃক্ততা পাওয়া যায়, তবে যুক্তরাষ্ট্র তাদের প্রবেশাধিকার বাতিল করতে পারে।’


উল্লেখ্য ওয়াশিংটনসহ বেশ কিছু দেশের কাছে আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। ফলে খেলোয়াড়দের স্বাগত জানালেও প্রতিনিধি দলের সদস্যদের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬