পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কতদূরে আছে ইরান?

২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার সুত্রপাত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন নিয়ে বিরোধ নিয়ে। যদিও তেহরান বারবার বলে আসছে তারা পারমাণবিক সক্ষমতা অর্জনে আগ্রহী নয়। তবে ইরানের এ দাবি বরাবরের মতো নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরানের ওপর আগ্রাসন চালিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচী ধ্বংস করার চেষ্টা করতেই বিশ্বব্যাপী জ্বালানির বাজারের অস্থিরতা তৈরি করেছেন ট্রাম্প। সেই সময়েই একটি প্রশ্ন সবার মনে উঠে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কত দূরে আছে ইরান? 

আইএইএ-এর তথ্যমতে, ধারণা করা হচ্ছে যে ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) ইউরেনিয়াম মজুত রয়েছে। এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি ৯০ শতাংশ পর্যন্ত পরিশোধিত করা হয়, তবে তা দিয়ে ১০ থেকে ১১টি নিম্ন-প্রযুক্তির পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের ইমেরিটাস অধ্যাপক টেড পোস্টল আল জাজিরাকে জানিয়েছেন যে, ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার আগে দেশটিতে ১৭৪টি আইআর-৬ সেন্ট্রিফিউজ সমৃদ্ধ অন্তত ১০টি ক্যাসকেড চালু ছিল—যার অর্থ মোট ১,৭৪০টি আইআর-৬ সেন্ট্রিফিউজ সচল ছিল।

আইআর-৬ ইরানের সবচেয়ে উন্নত সেন্ট্রিফিউজ মডেলগুলোর মধ্যে একটি। এছাড়া দেশটির কাছে আরও দশ হাজারেরও বেশি পুরোনো মডেলের সেন্ট্রিফিউজ রয়েছে। তবে মাটির নিচে চাপা পড়ে থাকা এই সেন্ট্রিফিউজগুলোর অবস্থা বা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডের মজুত সম্পর্কে খুব কমই জানা গেছে।

পোস্টলের মতে, ইরানের এই সেন্ট্রিফিউজ ক্যাসকেডগুলো বার্ষিক ৯০০ থেকে ১,০০০ এসডব্লিউইউ উৎপাদন করতে পারে। তিনি বলেন, ‘প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে ৬০ শতাংশ সমৃদ্ধকরণে পৌঁছাতে ( যা ইরান ইতোমধ্যে অর্জন করেছে ) প্রায় পাঁচ বছর সময় এবং ৫,০০০ এসডব্লিউইউ প্রয়োজন হয়।’

পোস্টল আরও উল্লেখ করেন, ‘যদি আমি ৬০ থেকে ৯০ শতাংশে যেতে চাই, তবে আমার মাত্র ৫০০ এসডব্লিউইউ প্রয়োজন হবে। অর্থাৎ, ৬০ শতাংশ থেকে শুরু করলে পাঁচ বছরের বদলে এই কাজ সম্পন্ন করতে আমার মাত্র চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। কারণ এটি ইতোমধ্যে উচ্চমাত্রায় সমৃদ্ধ।’

ঘড়ির একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করে পোস্টল বলেন, ‘ধরা যাক, ৩৩ শতাংশ সমৃদ্ধকরণে পৌঁছাতে সাত মিনিট এবং ৫০ শতাংশে পৌঁছাতে আট মিনিট সময় লাগে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ অর্থাৎ ৯০ শতাংশ সমৃদ্ধি অর্জনে আমার মাত্র এক মিনিট সময় লাগবে।’

পোস্টল জানান, ইরানের ইউরেনিয়ামের মজুত মাটির নিচে সংরক্ষিত রয়েছে, যার অর্থ হলো সামরিক হামলা চালালেই যে পারমাণবিক হুমকি পুরোপুরি নির্মূল হবে এমনটি নিশ্চিত নয়।

তিনি বলেন, ‘অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম একটি একক সেন্ট্রিফিউজ ক্যাসকেড স্থাপনের জন্য ‘একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের চেয়ে বেশি জায়গার প্রয়োজন হয় না। ফলে একটি ছোট গবেষণাগারের মধ্যেই অনায়াসেই এটি লুকিয়ে রাখা সম্ভব’। তার হিসাব অনুযায়ী, এর জন্য মাত্র ৬০ বর্গমিটার (৬০০ বর্গফুট) জায়গার প্রয়োজন।

পোস্টল আরও যোগ করেন, ‘একটি মাত্র প্রিয়াস হাইব্রিড গাড়ি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তা দিয়ে একসাথে চারটি বা তারও বেশি ক্যাসকেড চালানো সম্ভব’। এর অর্থ হলো, ইরান অত্যন্ত গোপনে তাদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম ধাতুতে রূপান্তর করতে পারে।

‘তারা মূলত নিজেদের এমন এক অবস্থানে নিয়ে গেছে যে, যারা তাদের ওপর পারমাণবিক হামলা চালানোর কথা ভাবছে, তাদের এটা মাথায় রাখতে হবে যে—এমন হামলার পরও তারা টানেলের ভেতর বসে পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপের কাজ (পরিশোধন ও সমৃদ্ধকরণ) চালিয়ে যেতে পারে। তারা ইউরেনিয়ামকে ধাতুতে রূপান্তর করে পারমাণবিক অস্ত্র তৈরি এবং তা নিক্ষেপ করার সক্ষমতাও রাখে, জানান পোস্টল।

তিনি আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব কারিগরি সরঞ্জাম তাদের কাছে রয়েছে। এছাড়া তাদের কাছে মিসাইল রয়েছে যেগুলো টানেলের ভেতরেই আছে এবং বিদ্যমান মজুতের বাইরেও তারা আরও মিসাইল তৈরি করতে সক্ষম। আর এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের আগে পরীক্ষার প্রয়োজন হবে না, কারণ ইউরেনিয়াম ভিত্তিক অস্ত্র ব্যবহারের আগে পরীক্ষা করার প্রয়োজন পড়ে না।’

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9