বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়ার প্রস্তাব ট্রাম্পের দূতের

২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ AM
 ইরান ও ইতালি ফুটবল দল

ইরান ও ইতালি ফুটবল দল © সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য ফিফাকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি।

ট্রাম্প প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির এই টুর্নামেন্টে যুক্ত হওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত আসরে ‘আজুরি’দের দেখা হবে স্বপ্নের মতো। 

গত মার্চে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে বড় ধাক্কা খেয়েছিল ইতালি। জাম্পোলি একজন ইতালীয়-আমেরিকান এবং ট্রাম্পের গ্লোবাল পার্টনারশিপ-বিষয়ক দূত হলেও ফুটবল সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক পদে তিনি নেই।

ইরান ইস্যুতে পোপ লিও’র বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যে কূটনৈতিক দূরত্বের সৃষ্টি হয়েছে, তা মেরামতের লক্ষ্যেই এই পরিকল্পনার প্রস্তাব করা হয়েছে। 

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইরান ইতিমধ্যেই তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার কাছে একাধিকবার আবেদন জানিয়েছে। ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপ বর্জনের হুমকিও দিয়ে রেখেছে দেশটি। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই জাম্পোলির এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে ইতালির সরকার ও ক্রীড়া সংশ্লিষ্ট মহল থেকে এই প্রস্তাবের নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি একে অসম্ভব ও যথাযথ নয় বলে মন্তব্য করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে যোগ্যতা মাঠেই প্রমাণ করতে হয়। দেশটির অর্থমন্ত্রী জিয়ানকারলো জিওরগেত্তি এই ভাবনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। 

অন্যদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গত মাসে তুরস্কে ইরান দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের সময় জানিয়েছিলেন, সব ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস বা ইতালীয় ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ময়মনসিংহে সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৩ জুলাই ২০২৬
বৃষ্টিতে ভিজে হাঁটু পানি মাড়িয়ে নৌকায় চড়ে কেন্দ্রে এইচএ…
  • ১৩ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্…
  • ১৩ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিতে ডুবল টঙ্গী, সড়ক-শিক্ষাপ্রতিষ্ঠান-দোকানে পানি,…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনায় শিক্ষামন্ত্রীকে অ…
  • ১৩ জুলাই ২০২৬
ফিফার কাছে বিশেষ আবদার আর্জেন্টিনার
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence