দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 

২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ PM
পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 

পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা  © সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো সীমিত পরিসরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজা উপত্যকায়। আগামী সপ্তাহে দেইর আল-বালাহ শহরে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যা ২০০৬ সালের পর এই অঞ্চলে প্রথম কোনো নির্বাচনি প্রক্রিয়া। গাজায় চলমান সংঘাত, অবরোধ এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনের মধ্যেও এই নির্বাচনকে স্থানীয়দের মাঝে এক ধরনের আশাবাদ হিসেবে দেখা হচ্ছে। দেইর আল-বালাহ বর্তমানে গাজার সেই গুটিকয়েক শহরের একটি, যেখানে ইসরায়েলি স্থলবাহিনী এখনও অবস্থান নেয়নি। খবর আল জাজিরার

এই নির্বাচনে হামাস সরাসরি অংশগ্রহণ করছে না এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকেও সমর্থন দেয়নি। তবে ব্যালট পেপারে হামাস-পন্থি কিছু স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। গত দুই দশকে কোনো ভোটাধিকার প্রয়োগ করতে না পারা তরুণ প্রজন্মের মাঝে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। 

নির্বাচন নিয়ে ৩৪ বছর বয়সি স্থানীয় বাসিন্দা আদহাম আল-বারদিনি জানান, ‘জন্মের পর থেকে নির্বাচনের কথা শুনলেও এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি।’

২৫ বছর বয়সি তরুণ আব্দুল-রাহমান আল-শাফ বলেন, ‘গত দুই বছরের যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞের পর দেশের পরিস্থিতি পরিবর্তনের জন্য তরুণরা এই নির্বাচনে অংশ নিতে মুখিয়ে আছে।’

মূলত, চাপিয়ে দেওয়া বাস্তবতা পরিবর্তন এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যেই এই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬